“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে

কালাচাঁন আনন্দপুরে তারে দেখলে প্রাণ তিলে হরে,
আমি যার লাগি হইলাম যুগি ঢোলক বেলা লইয়া করে।।

শ্রাবণে কুণ্ডলী সাজে, মনি মুক্তা মাঝে মাঝে
গৃহিনী আপনা লাঝে, দেখা দে দূরে দূরে ।।

নাকেতে বেশর বালী, হৃদয়ে কমল কলি
দেখলে পরশ উঠে জ্বলি মাশুকের বরযখ ধরে ।।

হাতেতে কঙ্কন সরু, পায়েতে নুপুর থারু
দেখিয়া উদাসি গুরু, টিকিতে না পারি ঘরে ।।

আবদুল্লাহ আমেনা যাইয়া, যথা হইতে পাইল কায়া
ঐ কায়ার নাই গো ছায়া, ধরিলে ধরিতে নারে ।।

আসলে মদিনা বাসী, দেখা দিল আমির ভাণ্ডারে আসি
কথা বলে হাসি হাসি আশেকের মন চুরি করে ।।

বহুত কষ্টে পাইলাম তোরে, আর কি নিতে পারে চোরে
অধীন আলী আহমদ বলে, বচন বাহুল্য সুরে ।।

লেখকঃ আলী আহম্মদ শাহ

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আঁখি বাণে হানি প্রাণে নয়ন বাঁকায়

  • Sub Title: মৃদু হাসি ফুঁকি বাঁশি মজাল আমায়
শাহ আব্দুল করিম

বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে

  • Sub Title: তুমি বিনে অভাগীরে কে রাখবে আদরে-
দুর্বিন শাহ

নাম ছাড়া এক ডাক রইয়াছে

  • Sub Title: জানোনি মন তার খবর
মাইজভাণ্ডারী গান

শায়দা হোঁ দেলোজা ছে

  • Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা
মাইজভাণ্ডারী গান

মন আমার আল্লা বলরে

  • Sub Title: দম কলেতে দম ফুঁকি, আল্লা আল্লা বলরে।। রে মন
রাধারমণ দত্ত

সজনী গো, আমারে বন্ধুর মনে নাই

  • Sub Title: আমি সারা নিশি কান্দিয়া পোষাই
দুর্বিন শাহ

কই গো রাধার মনচোর

  • Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
মাইজভাণ্ডারী গান

প্রেম যে অমূল্য ধন

  • Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
রাধারমণ দত্ত

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

  • Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
রাধারমণ দত্ত

জলেবুর ঘাটে কে যাবে গো আয়

  • Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন