“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো

কে দেবে আমারে পথ দেখাইয়ারে

আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।।

চাহিয়া দেখিনাই গিয়াছে বেলা
প্রাণপণে কত খেলিয়াছি খেলা।।(মায়া)

কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে।।

ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।

ভেবেছিলাম আগে তারাই হবে সাথী
এক সঙ্গে যাবো করে হাতাহাতি।।

আসি আসি বলে সবাই গেল চলে।।

আরতো এলোনা কেউ ফিরিয়া
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।।

কাছে শেয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ
ভয়ে হা-হুতাশ
নিঃশ্বাস প্রায় বন্ধ।।

ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভায়।।

খিলখিল করে ওঠে হাসিয়া, আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে আঁধারে ঘিরিলো।

সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ
ভারি বোঝা মাথে শিহরেছে দেহ।।

বিপদও হাড়ি জালালের কান্ডারী।।

ভীতি বিপদ নাও না-আসিয়া
আঁধারে ঘিরিলো কোথা যাই বলো
কে দেবে আমারে পথ দেখাইয়ারে
আঁধারে ঘিরিলো।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- বাউল সুনিল কর্মকার

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু

  • Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
কবিয়াল রমেশ শীল

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন

  • Sub Title: বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে
মাইজভাণ্ডারী গান

সংবাদখান লই যারে মোর

  • Sub Title: সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ
দুর্বিন শাহ

শমন লইয়া পিয়ন খাড়া

  • Sub Title: আর কত দিন দেরি
রাধারমণ দত্ত

কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুপে ধিকিধিকি

  • Sub Title: রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
রাধারমণ দত্ত

শুন শুন বিনোদিনী আমার বচন

  • Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
দুর্বিন শাহ

দুঃখ বিনে আর সুখ হইল না

  • Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
রাধারমণ দত্ত

আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

  • Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
কবিয়াল রমেশ শীল

দেখলে ছবি পাগল হবি

  • Sub Title: ঘরে রইতে পারবি না
রাধারমণ দত্ত

হরি হরি বলে ডাকরে মন রসনা

  • Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন