নাম ছাড়া এক ডাক রইয়াছে
জানোনি মন তার খবর
যে ডাকেতে সাড়া দিবে
কাছে কাছে আছে তর।।সেই ডাকেতে নাম লাগে না
অক্ষরে নাম লিখা যায় না
যোগী ঋষি সাধুজনা
সেই নাম নিয়া হয় অমর
মনের কালি দূরে করিয়া
হুজুরি কলব রাখিয়া
ধ্যানে দিদার গেল পাইয়া
ওলি আল্লা পয়গম্বর।।যার ঔরশে জন্ম নিলে
নাম ধরে তারে ডাকিলে
সেই পিতায় কি পুত্র বলে
তোমাকে দিবে উত্তর
এ বিশ্বেরই সৃষ্টিকর্তা
মাতার-মাতা পিতার-পিতা
নাম লওয়া নয় ভালো কথা
অপরাধ হয় গুরুতর।।কেমনে তার দেখা পাবি
সদায় করি বেয়াদবি
নাম ধরিয়া তারে ডাকি
সর্ব গোষ্ঠী যার চাকর।
দুর্বিন শাহ কয় এসব ছাড়ো
নাম ছাড়া ডাক শিক্ষা করো
অবশ্য পাইতে পারো
শুনেছি দয়ার সাগর।।
নাম ছাড়া এক ডাক রইয়াছে
- Sub Title: জানোনি মন তার খবর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোন রসে প্রেম সেধে হরি
- Sub Title: গৌর বর্ণ হল সে
চাঁদ ধরা ফাঁদ জান না রে মন
- Sub Title: লেহাজ নাই তোমার নাচানাচি সার
দেল-দরিয়ায় ডুবে দেখ না
- Sub Title: অতি অজান খবর যাবে জানা
সোনার যৌবন আমার বিফলে গেল
- Sub Title: যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
প্রাণসজনী আমরা হইলাম কৃষ্ণ কলঙ্কিনী
- Sub Title: আদর্শনে প্ৰাণ বাঁচে না হইলাম পাগলিনী
বন্ধু বিনোদ রায় অভাগিনী ডাকি বন্ধু
- Sub Title: আমায় দেখা দাও
মন আমার গেল জানা
- Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
আমি নালিশ করি রাজ দরবারে
- Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
ঘরে যদি এলে প্রিয়
- Sub Title: নাও একটি খোঁপার ফুল
আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে
- Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
আমার মন চোরা তুই হরি
- Sub Title: কোন সন্ধানে কৈলায় রে বিশ্বাসের ঘরে চুরি
বাংলা
English 
Comments