“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জলেবুর ঘাটে কে যাবে গো আয়
জলেবুর ঘাটে কে যাবে গো আয়
  • Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু

জলেবুর ঘাটে কে যাবে গো আয়
কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায়।। ধু।।
বিষম বাঁশির কথা কহন না যায়।। চি।।

কালার বাঁশি কুলবাঁশি মনপ্ৰাণ করছে উদাসী
মনে লয় তার হই গো দাসী- না দেখি উপায়৷
বাঁশি বরশির মত ফুটিল হিয়ায়।। ১।।
অবলা কুলের কুলুটা উন্মাদিনী বাঁশির মিঠা
যে শুনে তার লাগে লেঠা গৃহে থাকা দায়৷
ঘরে বাদী কালননদী কয় মন্দ সদায়।। ২।।
শ্ৰী রাধারমণের গাথা বাঁশির কথা হৃদয় গাথা
মনে বড় পাই ব্যথা কৈতে না জুয়ায়৷
দারুণ বাঁশির জ্বালা সহন না যায়।। ৩।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কেন গেলাম জলে গো সখী
আমি কেন গেলাম জলে গো সখী

আমি কেন গেলাম জলে গো সখী

  • Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
এসো হে প্রভু নিরঞ্জন
এসো হে প্রভু নিরঞ্জন

এসো হে প্রভু নিরঞ্জন

  • Sub Title: এ ভব তরঙ্গ দেখে আতঙ্কেতে যায় জীবন
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা

হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা

  • Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন