“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দ্বারেতে ভিখারীর আগমন

দ্বারেতে ভিখারীর আগমন রে, ভাণ্ডারীধন রে
দ্বারেতে ভিখারীর আগমন ॥

রাজপুরীর দ্বারদেশে,
রাজভিক্ষা পাওয়ার আশে,
ইল্লাল্লা হুঙ্কারে ধনে মন ॥

ভিক্ষুকরে ভিক্ষা দান,
করি কর রক্ষা প্রাণ,
ভিক্ষা চাহি তোমারি চরণ ॥

বাবা, আমায় কি করিলা,
জীবন ভরি কান্দাইলা,
আশার আশে গেল এ জীবন ॥

আমরা তোমার দাস জানি,
লোকে করে কানা কানি,
বলে তারা আমি সাধুজন ॥

কিন্তু আমি জন্ম অন্ধ,
জানিনা গো ভাল-মন্দ,
লজ্জা ভারে বিষন্ন বদন ॥

গুন-জ্ঞান যে আছিল,
তোমার প্রেমে সবই গেল,
কি দিয়া ধরাব লোকের মন ॥

অন্ধে করি চক্ষু দান,
রাখ নিজ নামের মান,
ফুল্ল কর দীন দাসের মন ॥

ধন রত্নের আশা নাই,
তোমাতে তোমাকে চাই,
করিমেরে দাওনা দরশন ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

নবদ্বীপের মাঝে গো সুনার একজন মানুষ আসিয়াছে

  • Sub Title: এগো হরিবল হরিবল বইলে গৌরচান্দ আনন্দে ভাসিয়াছে চি
মাইজভাণ্ডারী গান

চিননিরে মন আমার জাননিরে মন

  • Sub Title: ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন
দুর্বিন শাহ

মান কুলমান সব ছাড়িলাম

  • Sub Title: ওই যমুনায় যাইয়া
দুর্বিন শাহ

সখি গো-

  • Sub Title: বন্ধুয়ায় বানাইল চিরদোষী
হাসন রাজা

দয়াল বন্ধু, দয়াল বন্ধু ও দয়া ধরিয়ে লও মোরে কোলে

  • Sub Title: কাকুতি মিনতি করিয়ে ও তোমার হাসন রাজায় বলে
মাইজভাণ্ডারী গান

মাওলানার মহাগুণ কি করিব

  • Sub Title: নর বেশে এই দেশে লুকিছেন মাওলানা
মাইজভাণ্ডারী গান

প্রেম করিলে কাঁদিতে হয়

  • Sub Title: প্রেমেতে সুখ নাই রে
মাইজভাণ্ডারী গান

শেষ জীবনে শ্রীচরণে

  • Sub Title: শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি
শাহ আব্দুল করিম

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই

  • Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
শাহ আব্দুল করিম

মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই

  • Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই
মাইজভাণ্ডারী গান

গাউছ ধনের চরণ ধুলা যে করেছে শিরধার

  • Sub Title: কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন