“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি

শেষ জীবনে শ্রীচরণে দয়াল নামের দোহাই ধরি,
শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি।।

তপজপ দিয়ে ছাড়ি
সতত জপনা করি,
ইছমে আজম গাউসুল আজম মাওলা আলম মাইজভাণ্ডারী।।

কর বা না কর দয়া,
নিবনা অন্যেরি ছায়া,
স্বর্গে কি নরকে দাও আমি তোমার নামধারী।।

এখন সারা মহীতল,
জ্বলিতেছে রণানল,
তুমি তোমার দাসগণে রক্ষা কর দয়াল হরি।।

সঁপেছি তোমাকে প্রাণ,
জীবন তোমারি দান,
অপেক্ষাতে বসে আছি ডাকিলে যাইতে পারি।।

হলে বর্মা কি ভারত,
নাস্তি কেবল গত,
কি সাধ্য থাকিবে মোরা তোমার নাম লইতে পারি।।

বর্মা কিবা পাকিস্তান,
রক্ষা কর আল-আমান,
দাসগণের প্রাণ ভিক্ষা করিমে ছেজদা করি।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

যাব না আর জলে সই গো

  • Sub Title: জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে
দুর্বিন শাহ

পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া

  • Sub Title: করো রে মন সাধনা
হাসন রাজা

আমি চাইরে কেবল বন্ধের দর্শন

  • Sub Title: কিসের মরণ কিসের বাঁচন
রাধারমণ দত্ত

গৌরাঙ্গ লাবণ্য ও রসময় গো

  • Sub Title: ও গৌরচান্দ সোনারই বরণ
রাধারমণ দত্ত

অজ্ঞান মন, গুরু কি ধন চিনিলায় না

  • Sub Title: পাতল স্বভাব গেল না
রাধারমণ দত্ত

ওগো দরদী নাই এ সংসারে

  • Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
রাধারমণ দত্ত

গুরু আমার উপায় বল না

  • Sub Title: (আমার) দুঃখে দুঃখে জনম গেল সুখ বুঝি আর দিলায় না
রাধারমণ দত্ত

কি কাজ করিলাম চাইয়া, গো সই

  • Sub Title: মন চলে না গৃহে যাইতে প্ৰাণবন্ধুরে থইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন