মান কুলমান সব ছাড়িলাম
ওই যমুনায় যাইয়া
প্রাণসখি গো
কদম ডালে বসে ডাকে
নিষ্ঠুর কালিয়া।।প্রাণসখি গো
নাম ধরিয়া ডাকে কালায়
বাঁশিটি বাজাইয়া
ডাক শুনিয়া জলে আইলাম
কলসি কাখে নিয়া।।প্রাণসখি গো
জলের ছায়ায় রূপ দেখিয়া
প্রাণ উঠে চমকিয়া
হঠাৎ এসে চিকনকালা
বস্ত্র নিলো কাড়িয়া।।প্রাণসখি গো
নয়ন জলে বুক ভেসে যায়
কান্দিয়া কান্দিয়া
কাঙ্খের কলসি জলের স্রোতে
এমনি যায় ভাসিয়া।।প্রাণসখি গো
মনপ্রাণ কাড়িয়া নিলো
নয়নবাণ মারিয়া
দুর্বিন শাহরই সোনার যৌবন
নিলো ফাঁকি দিয়া।।
মান কুলমান সব ছাড়িলাম
- Sub Title: ওই যমুনায় যাইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেমন দেহভাণ্ড চমৎকার
- Sub Title: আগুন, জল, আকাশ, বাতাস আর মাটিতে গঠন তার
ওহে কৃষ্ণ গুণমণি
- Sub Title: অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
- Sub Title: হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই
গোপনে রয়েছে খোদা তারে চেন নি
- Sub Title: কাম গোপন প্রেম গোপন লীলা নিত্য গোপন
আমায় চরণ ছাড়া করো না হে দয়াল হরি
- Sub Title: পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি
আমরা তারেই জানি তারেই
- Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
- Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার
- Sub Title: তুমি আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার
কার বাড়ীতে কর গো বসত
- Sub Title: এ বাড়ী তো তোমার নয়
কহ গো ললিতে সই কেন না আসিল গো
- Sub Title: প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে
মন রে সামান্য কি তারে পায়
- Sub Title: শুদ্ধ প্রেম ভক্তির বশ দয়াময়
বাংলা
English 
Comments