“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই

মোদের কেউ নাই রে কৃষক মজুর ভাই
হাড়কুটা পরিশ্রম করি খাইতে নাহি পাই।।

সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সামন্তবাদ মিলে
দেশের সম্পদ লুটে নিল তিন ডাকাতের দলে।।

উচিত কথা কইতে গেলে জেল জুলুমের ডর
পেটে ভাত রোগে ঔষধ নাই, পরার নাই কাপড়।।

স্কুলেতে ধনীর ছেলে ধনীর পড়া পড়ে
গরিবের ছেলে মেয়ে অনাহারে মরে।।

ডাক্তারখানায় ডাক্তারগণ আছেন দলে দলে
গরিব কি ঔষধ পাবে পয়সা ছাড়া গেলে।।

কোর্ট-কাছারি খোলা আছে হইতেছে বিচার
গরিবে কি বিচার পাবে পয়সা নাই যাহার।।

শোষিত গরিব যারা হলো নিরুপায়
শোষকের শোষণের পালা চলছে সর্বদায়।।

দুর্ভিক্ষ সৃষ্টি করে করিয়া কৌশল
বৎসরে বৎসরে আসে দারুণ বন্যার জল।।

বাড়ি ভাঙে ফসল নেয় বন্যার পানি আসে
জোতদার সুদখোর মহাজন সুযোগ দেখে হাসে।।

বাড়ি জমি অল্প দামে কিনবে মহাজন
সুদের বাঁধন গলে বাধবে গরিব কৃষকগণ।।

খাজনা-ট্যাক্সের চাপ দিয়েছে চেয়ারম্যান তহশিলদার
লোটা বাটি ক্রোক করে উপায় নাই তো আর।।

শোষকের ইমারত গড়তে নেতারা পাগল
রঙবেরঙে বের হয়েছে ভোটশিকারী দল।।

কেহ বলে জাগো বাঙালি উড়াও জয় নিশান
কেহ বলে ধর্ম গেল জাগো মুসলমান।।

কৃষক মজুরের কেহ গায় গুণগান
আসলে ধাপ্পাবাজি ভোট নেওয়ার সন্ধান।।

বাউল আবদুল করিম বলে সূক্ষ্ম রাস্তা ধরো
শোষণমুক্ত সমাজ গড়ে বাঁচার উপায় করো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

বাউলা কে বানাইল রে হাসন রাজা রে

  • Sub Title: বাউলা কে বানাইল রে
কবিয়াল রমেশ শীল

পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি

  • Sub Title: পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি
কবিয়াল রমেশ শীল

ওরে অবোধ মন ভজ

  • Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন
রাধারমণ দত্ত

শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে

  • Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
কবিয়াল রমেশ শীল

হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়

  • Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
রাধারমণ দত্ত

জলে কি নিবাইতে পারে প্ৰেম অনল যার অন্তরে

  • Sub Title: এগো জল দিলে দ্বিগুণ জ্বলে শীতল হয় না গঙ্গাজলে
রাধারমণ দত্ত

চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়

  • Sub Title: বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায়

  • Sub Title: গুরু ধরি তত্ত্ব করি, জেনে আয়রে জেনে আয়
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন
কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

  • Sub Title: এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
রাধারমণ দত্ত

গৌর আমার জাত মারিয়াছে

  • Sub Title: গৌর যার ঘরে যায় তার ঘরে খায়
হাসন রাজা

কী হইব মোর হাশরের দিন রে ভাই মমিন

  • Sub Title: মমিন হায় রে কি হইবে মোর হাশরের দিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন