“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রেমতরণী-বাঁধা আছে, গাউছের চরণে

হেলিওনা ঢলিওনা, থাকিও সাবধানে
প্রেমতরণী-বাঁধা আছে, গাউছের চরণে ।।

নূহ নবী কিস্তি যেন, গাউছ ধনের চরন তেন
তুফানেতে নাইরে ভয়, পৌঁছবে ঠিকানে ।।

চাহে না জোহাদের দ্বার, নহে রেয়াজতের ভার।
কেবল তাওহিদের দ্বার, দারিও ছুয়ানে ।।

তওয়াক্কুলের পাল দিয়ে, চরণে তাঁর গুণ টানিয়ে ।
পৌঁছিবে প্রেমের ডিঙ্গা-মাওলাজির সদনে ।।

নামাঙ্গিয় স্বর্গ সুখ -নাচিন্তিয় নরক দুঃখ
সদা মনে দরশন আশা রাখিও যতনে ।।

বিচ্ছেদ মিলন তান, দোজখ বেহেস্ত জান ।
মুর্শিদ গুপ্তের কর্তা, জানিও সন্ধানে ।।

কহে দাস হাদী হীন, খোদা মুর্শিদ নহে ভিন ।
এস্কের দুর্বিন দিয়া-দেখিবা নয়নে ।।

লেখকঃ আবদুল হাদী কাঞ্ছনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

রবি শশী তারক এ আকাশ

  • Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে
শাহ আব্দুল করিম

তোর সনে মোর ভাব রাখা দায়, সোনা বন্ধু রে

  • Sub Title: তোর সনে মোর ভাব রাখা দায়
দুর্বিন শাহ

আমায় আমি চিনতে গেলে

  • Sub Title: বাজে বড়ো গণ্ডগোল
দুর্বিন শাহ

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
রাধারমণ দত্ত

আমি মরিমু পরানেরে ভাই, রাই বিনে

  • Sub Title: রাই রাই বলিয়ারে সুবল সদায় উঠে মনে
দুর্বিন শাহ

সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়

  • Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
শাহ আব্দুল করিম

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার

  • Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
দুর্বিন শাহ

এ বিশ্ববাগানে দেখিতেছ যদি

  • Sub Title: রহিয়াছ কেন গোপনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন