“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
  • Sub Title: রহিয়াছ কেন গোপনে

এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
রহিয়াছ কেন গোপনে।
বিভিন্ন ভাষায় শব্দ শোনা যায়
দেখি না কেন নয়নে।।

স্বৰ্গ কি নরকে, গোলকে ভূলকে
আঁধার আলোকে, নিখিলও ধরায়
নিশিরও শিশিরে, মৃদুলও সমীরে
গগনও কুটিরে, তপনও তারায়।
সাগর সলিলে, অনল ও অনিলে
সর্বস্ব ব্যাপিত, রহিয়া মিশ্রিত
কল্পনারই মতো, ভাসে মনে।।

মরু কি উদ্যান, কবর কি শ্মশান
কিবা তীর্থস্থান, ভূতখানায়
মক্কা বারানশি, গয়া গঙ্গা কাশী
কত ঘোরে আসি, পাই না তোমায়।
কতই না খোঁজাখুজি, কতই না বোঝাবুঝি
যোগী ঋষিগণ, সার করে কানন
পেলো না দর্শন, সাধনে।।

বাইবেল বেদ কোরানে, সহস্র প্রমাণে
যাগ-যজ্ঞ ধ্যানে, খুঁজে সবায়
মসজিদ মন্দিরে, উপাসনা করে
কে পাইল তোমারে, থাকে আশায়।
মনে হয় তুমি শূন্য, নামে মাত্র আছে গণ্য
হইল না মীমাংসা, বলে দুর্বিন শাহ
তবু পাইতে আশা দর্পণে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি

  • Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া
আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া

আমি কি হেরিলাম গো, শ্যাম কালিয়া

  • Sub Title: কিক্ষেণে গো গিয়াছিলাম বিজলী ছটকে রূপ নয়নে হেরিলাম
আমি কি করি উপায় গো সখী শ্যামরায়
আমি কি করি উপায় গো সখী শ্যামরায়

আমি কি করি উপায় গো সখী শ্যামরায়

  • Sub Title: বাঁশির সাতে প্ৰাণনাথে প্ৰাণ লইয়া যায় চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন