আমায় আমি চিনতে গেলে
বাজে বড়ো গণ্ডগোল
আমি কে হই, আমা থেকে স্মরণ হলে
পড়ে ভুল।।দেখলে মানুষ সবাইকে চিনি
আমায় চিনতে টানাটানি
আমায় চিনতে সাধু জ্ঞানী
কূল না পেয়ে হয় আকুল।।যোগী ঋষি যোগ ধ্যানে
ভাবিতেছে নিশিদিনে
তারাও না আমায় চিনে
কিসেতে হয় আমার মূল।।আমি বলি আমি একা
মানুষে কয় তুমি বোকা
তালাশ করলে হাদিস ফেকাহ্
খোদামাত্র আছে স্থূল।।কুদরতে মূল খোদার নাম
জগতে সব আমার কাম
নইলে পিতা ছাড়া পুত্র হইতাম
বৃক্ষ ছাড়া ফুটত ফুল।।আমি গেলে সবই যাবে
খোদা বলে কে ডাকিবে
দুর্বিন শাহ কয় আমার ভাবে
আমি তার চরণধূল।।
আমায় আমি চিনতে গেলে
- Sub Title: বাজে বড়ো গণ্ডগোল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
সকাল বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
- Sub Title: মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
- Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
চাঁদ আছে চাঁদে ঘেরা
- Sub Title: রুপের গাছ
সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
- Sub Title: মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে
মানুষ ধর নিহারে রে
- Sub Title: ও তোর মন-নয়নে যোগাযোগ করে
যায় ঢুলে ঢুলে এলোচুলে
- Sub Title: কে বিষাদিনী
সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
- Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
রাহমাতুল্লিল আল-আমিন
- Sub Title: খাতামান নবিয়্যিন
চলগো সখী জল আনিতে
- Sub Title: গিয়ে যমুনায় জলের ছায়ায় কদম্ব তলায় প্রেম খেলিতে ধু
ও শ্যাম তোরে করি মানা তুমি-মোহন বাঁশি আর বাজাইও না
- Sub Title: বন্ধু রে সাঞ্জা কালো বাজাও বাঁশি গোপীর মন কর উদাসী
দিন থাকতে মুরশিদ রতন চিনলে না
- Sub Title: এমন সাধের জনম বয়ে গেল
বাংলা
English 
Comments