কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার।।আপন ঘরে অমূল্য ধন আগে করো তার অন্বেষণ
এসব কিন্তু নিশির স্বপন যা বল আমার আমার।।আপন ঘরের বিচার করো আগে মন কলেমা পড়
দিলের ভিতর নক্সা করো ভাঙবে রে ছয় রিপুর ঘাড়।।পড় নামাজ হুজুরি দিলে ধ্যানে দিদার মিলে
হুজুরি নামাজ পড়িলে ঘুচবে মনের অন্ধকার।।পলকে সজিদা করো যোগ সাধনে তারে ধর
মরিবার আগে মরো হইতে চাইলে ভব পার।।ওজু গোসল নামাজ রোজা বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা
যে করে না নফছ রোজা উপবাসে ফল কী তার।।গলে নিয়া মায়া ফাঁসি আবদুল করিম হইল দোষী
কোন যাকাতে আল্লাহ খুশি করিয়া দেখ বিচার।।
কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার
- Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনে
- Sub Title: এলে যে-
কী আনন্দে কুঞ্জ সাজায়
- Sub Title: সখী গো
আজ বাদে কাল আসবে্ কিনা
- Sub Title: কে জানে ভাই কে জানে
ঈদ আসলে কি দুঃখ দিতে
- Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে
বিশ্বপতি খোদা তোমার
- Sub Title: খেলা বোঝা বড়ো দায়
মা আমার অন্নপূর্ণা
- Sub Title: বাবা আমার পাগল খ্যাপা
দুঃখ বিনে আর সুখ হইল না
- Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল
দয়াল তুমি রাহমান রাহিম
- Sub Title: দয়া করো ক্ষমা করো
আসল ধনের নাই ঠিকানা মন করে তার উপাসনা
- Sub Title: কামনদীর মদন বাণে ভাঙ্গিয়া নিল চাঁদের কোণা
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
বাঁশি কোন বনে বাজায়
- Sub Title: সূচীপত্রে থাকলেও গ্রন্থের ভেতরে গানটি নেই
বাংলা
English 
Comments