চল যাই চল যাই চল যাইরে।
ছেতার বেহালা বাজাই চল যাইরে ॥চল যাই চল যাই চল যাইরে।
বাবার জয় ঢোল্ বাজাই চল যাইরে ॥চল যাই চল যাই চল যাইরে।
গাওচ ধনের ফুল বাগানে চল যাইরে ॥নুরের গোলজার সতত বাহার ।
নুরী ফুল ফুটছে চল দেখি আইরে ॥ফুটছে নুরী ফুল, জুটছে অলি কুল
গুন গুন রবে সে বাগানে বেড়ায় রে ॥আমরা সব দলাদলী, চল সে বাগানে চলি।
রঙ্গরূপ ঘ্রাণে মোহ, হৈয়ে যাইরে ॥মকবুল অজ্ঞান, চল সে বাগান ।
সেই ফুল বিনে মধু কোথা নাইরে ॥
লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী
বাংলা
English
