“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: ভবের মায়ায় ভুলিয়ে আছে বেহুঁশ

এ দেশে মানুষ নাই রে, প্রায়ই অহুঁশ।
ভবের মায়ায় ভুলিয়ে আছে, বেহুঁশ ॥

মায়াজালে ভুলিয়া না চিনিলায় আপন।
চিনিবায়, চিনিবায় যখন যখন, পরিবায় কাফন ॥

কেবা আসে কেবা যায়, এ দেহের মাঝার।
গেলে না পাইবায় দেখা এ জনমে আর ॥

বুঝাইলে না বোঝে লোকে, সমজাইলে না সমজে।
বন্ধের দিশা বাতাইয়া দিলে, তবুও না খোঁজে ॥

দুনিয়া দুনিয়া করিয়া হইছে, শয়তানের চেলা।
কেমনে কারে ঠগিয়া খাইব, এই তাদের খেলা ॥

হাসন রাজায় কান্দন করে, লোকের লাগিয়া।
সকলকে তরাও গো প্ৰভু, সুমতি দিয়া ॥

কত মতে বুঝাইলাম নাহি হয় হুঁশ।
কারে কি বলিব আমার কপালেরই দোষ ॥

হাসন রাজা কান্দন করে, ধরিয়া প্রভুর পাও।
লোকের বদলা মারিয়া মোরে, সকলকে তরাও ॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

মনটা কেন উড়ে পুবালিয়া ঝড়ে রে

  • Sub Title: সাত সমুদ্র তের নদীর পারে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া

  • Sub Title: কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া
রাধারমণ দত্ত

প্ৰেম সিন্ধা উথলিল অদ্বৈত হুঙ্কারে

  • Sub Title: গৌরাঙ্গ দেশে আসিল ধু
রাধারমণ দত্ত

কিরুপ হেরিনু পরানসই

  • Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
কবিয়াল রমেশ শীল

জানলে কি আর প্রেম করিতাম

  • Sub Title: দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে
মাইজভাণ্ডারী গান

বাপ থাকিতে এতিম ছেলে

  • Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে
রাধারমণ দত্ত

অয়রে শ্যামচান্দের বাঁশি, আকুল কইল মোরে

  • Sub Title: দেওয়ানা কইল মোরে রে ডাকাইত বাঁশির সুরে
রাধারমণ দত্ত

কে যাবে গো আয় সখী দির সমীর বনে

  • Sub Title: মনোচোরা প্ৰাণের হরি যাবে যমুনা পুলিনে চি
শাহ আব্দুল করিম

আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা

  • Sub Title: সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
রাধারমণ দত্ত

ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া

  • Sub Title: ওয়গো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া
রাধারমণ দত্ত

আমি ডাকি কাতরে প্রাণ

  • Sub Title: আইস রে কাঙালের সখা হৃদয় মন্দিরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন