দিন গেলে তুই কাঁদবে রে বইসে
তোদের কান্দন কেউ শুনবে না
মন রে দেহার গৌরব করিও না।। ধু।।মন রে হীরার দামে চিরা কিনা
আসলে উসুল মিলে না।।
ওরে অন্ধের হাতে মাণিক দিলে যত্ন জানে না৷
মন রে একদিন দুইদিন যাবে রে সুখে
চিরদিন সমান যাবে না৷
ভবনদী তরিবারে করা সাধনা
মন রে ভবনদীর পারে ভুজঙ্গ নদীর থানা
এগো সাধু যায় হাসিখুশি পাপী যাইতে মানা
মনরে ভাবিয়া রাধারমণ বলে শ্ৰীগুরু চরণ ভজনা
এগো শমন আসি ধরবে যখন ছাড়িয়া দিবে না।।
দিন গেলে তুই কাঁদবে রে বইসে
- Sub Title: তোদের কান্দন কেউ শুনবে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি
- Sub Title: ছাড়ো ফিকিরি দিন হলো আখেরি
সে-প্রেম জানে কি সবাই
- Sub Title: যে-প্রেমে সেই লীলাখেলা ব্রজগোপীর আশ্রয়
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
- Sub Title: স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
না জেনে ঘরের খবর তাকাই আসমানে
- Sub Title: চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঈশান কোনে
আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো
- Sub Title: কি আচানক রূপের ছটক গো ও যেমন … সৌদামিনী
মোহাম্মদ রাসুলুল্লা নায়েবে
- Sub Title: আল্লার যার শাফায়াতের আশা উম্মত সবার
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
বাংলা
English 
Comments