আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার।
সর্বদায় রাখিও দয়া, উপরে বান্দার।।নিজ নুরে মোহাম্মদ করিলা সৃজন
মোহাম্মদি নুরে পয়দা এ সারা ভুবন
দয়ার নিদর্শন, দিবানিশি চন্দ্র সূর্য
দিতেছে কিরণ, বিশ্ব রেখেছে রৌশন।
ধরা বাঁধা নিয়মাদি, কত চমৎকার।।এক বিন্দু পানি দিয়া, আমায় সৃজিলা
মাতা পিতার উছিলাতে ভবে পাঠাইলা
জ্ঞান শক্তি নাই মোর, মা আমার দুধ খাওয়াইয়া
করিত আদর, এসব তোমারই মক্কর।
পাথরের ভিতরে জীব, তারে দাও আহার।।মাটিতে দিয়াছ আল্লা, কত না বরকত
এক বীজেতে হাজার হাজার ফলে নিয়ামত
কত জাতের ফল, দিবানিশি ভক্ষণ করে
বান্দারা সকল, সবাই শান্তিতে অটল।
দুর্বিন শাহ শুধিবে কীসে, এ ঋণের ভার।।
আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
- Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
- Sub Title: অগাধ জলের মাঝে জ্বলছে বাতি
সখী বল বল গো উপায়
- Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
আজি এ বাদল-দিনে কত কথা মনে পড়ে
- Sub Title: কত কথা মনে পড়ে
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
- Sub Title: রাঙা চরণতলে নেচে নেচে
আকাশ আর এই মাটি ওই দূরে যেথায় মেশে
- Sub Title: চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
- Sub Title: ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
আমার একি হইল জ্বালা
- Sub Title: দেইখে আইলাম শ্যাম চিকন কালা
কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
- Sub Title: আর কত দুঃখ সইব পরানে
শুন গো সই ঐ বাজে গো বাঁশি
- Sub Title: মনপ্ৰাণ সহিতে টানে লাগাইয়া বরাশি
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার
- Sub Title: তুমি আনন্দে ভাই রেখেছিলে ভেঙে অহঙ্কার
কি ভাব নিমাই তোর অন্তরে
- Sub Title: মা বলিয়ে চোখের দেখা
বাংলা
English 
Comments