ও শ্যাম কালিয়া আর আমারে জ্বালাইওনা বাঁশিটি বাজাইয়া।। ধু।।
তুমি যখন বাজাও বাঁশি কদম ডালে বইয়া
প্ৰাণ আমার উচাটন করে কর্ণে সুর প্রবেশিয়া৷হাতের কাম কারিয়া পড়ে বাঁশির স্বর শুনিয়া
নিকামা দেখি নন্দে কয় কি শূনো দাঁড়াইয়া
কি বলি তখন আমি না পাই তুকাইয়া
তখন নন্দে গালি দেয় মা বাপ্ তুলিয়া
নন্দের গালি শুনিয়া না শুনি থাকি নীরব হইয়া
বাঁশির সুরে নন্দের গালি যায়গি তলাইয়া৷
ভাবে বুঝে নন্দে আমার কয় কথা ঘুরাইয়া
‘লাংগের টান’ টানো বুজি ‘হাইর’ ভাত খাইয়া
তে কেনে যাও না চলি লাংগের লগ্ ধরিয়া
ডাটা অইয়া উবাই কি লাভ হাইর কাম পালাইয়া৷
ভাবিয়া রাধারমণ বলে শ্যামরে কালিয়া
আর দিও না জ্বালা মোরে রাধা সুর বাজাইয়া।।
ও শ্যাম কালিয়া আর আমারে জ্বালাইওনা বাঁশিটি বাজাইয়া
- Sub Title: তুমি যখন বাজাও বাঁশি কদম ডালে বইয়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
যমুনা-সিনানে চলে
- Sub Title: তন্বী মরাল-গামিনী
শ্যাম রাজ পন্থের মাঝে
- Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
- Sub Title: ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে
উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়
- Sub Title: করণ তাঁর বেদ ছাড়া
আমার হারিয়ে যাওয়া দিন
- Sub Title: আর কি খুঁজে পাব তারে
অকূল নদীর পারে রে
- Sub Title: বসে অন্ধকারে রে
ও বন্ধু নবীন রসিয়া
- Sub Title: কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
- Sub Title: ঐ নাম না লইলে জীবন অসার
আমরা নূতন যৌবনেরই দূত
- Sub Title: আম চঞ্চল আমরা অদ্ভুত
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
- Sub Title: ঢালিতেছ এত সুখ ভেঙে গেল- গেল বুক-
বাংলা
English 
Comments