“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঘুম দিয়া কাটালি মনা চিরকাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল

ভোগলা বাজীর ধোকায় পড়ে

ভোগলা বাজীর ধোকায় পড়ে
বেসুরে বাজালি তাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

যৌবন কাল গিয়াছে মিছে
করে যৌন অত্যাচার
বুড়া কালে নামাজ পড়লে
যম বুঝি দেখেনা আর
কেহ্ কয় মক্কা যাইতে
বেশী সময় নাই হাতে
মাত্র দুই দিন তাবলিগেতে
কলেমা পড়ে নাজেহাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

টুপি জুব্বা লম্বা দাড়ি
রাখিয়া মুসলমানী
বনের পশু জবাই করে
নাম ফালালি কুরবানি
ছিলো কোরানের বচন
দিও প্রান প্রিয় ধন
গরু কি তোর এতই আপন
যে রক্তে হইলি লাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

বড় গরু জবাই করে
বিয়াই বাড়ি দিলি রান
এক টুকরা মাংসের লাগি
কান্দে গরীব পোলাপান
ঐ মাংস ফ্রিজে থুইয়া
খাইলি বছর ভরিয়া
গেছে পাপে পাপে বোঝাই হইয়া
মরা গাছের শুকনা ডাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

রসে-বাতে শর্দি-কাশে
ধরে গেছে হাঁপানী
জীবন খাতার শূন্য পাতায়
লাইগাছে টানাটানি
দিয়া ইসলামের দোহাই
শুধু বেকার ঘুরি খাই
দাড়ি টানি তজবি ঝুলাই
আল্লাহ কই ফুলাইয়া গাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

মাতাল রাজ্জাকে কয় সারা জীবন
লুইটা খাইলি পরের মাল
তাই দেখিয়া পিছন হইতে
চোখ রাঙ্গাইছে মহাকাল
মাতাল ছেড়ে দে খেলা
আমার ডুইবাছে বেলা
ঐ চেয়ে দেখ ঘোলা ঘোলা
দোজখের আগুন বড় লাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।।

কথাঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান
শিল্পীঃ- মাতাল কবি রাজ্জাক দেওয়ান

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

অতি আদরের বউ

  • Sub Title: মশায় খাইল রে
মাইজভাণ্ডারী গান

শিষ্যগণ না পাইয়ে সঙ্কট সন্ধান

  • Sub Title: গুরুর কার্যেতে সব হৈল স্তব্ধ জ্ঞান
কবিয়াল রমেশ শীল

নূরছে আজব খেলে ভান্ডারী

  • Sub Title: নূরছে আপনা বদন বানায়া নূরছে রোশনী জ্বলে
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
রাধারমণ দত্ত

কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

  • Sub Title: অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি ঐ শুন বাজিল বনে

  • Sub Title: মন হইয়াছে উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
রাধারমণ দত্ত

হরি বলিয়াছে হরি বলিয়াছে

  • Sub Title: ব্ৰজ হইতে সোনার মানুষ নইদে আসিয়াছে
হাসন রাজা

পিরিতের মানুষ যারা, আউলা-ঝাউলা হয় রে তারা

  • Sub Title: হাসন রাজায় পিরিত করিয়া হইয়াছে বুদ্ধিহারা
কবিয়াল রমেশ শীল

আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা

  • Sub Title: রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়
রাধারমণ দত্ত

সুরধনীর ঘাটে গউর রায়

  • Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন