“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ঘটিল বিষম দায়

হায় একি মোর, দুঃখ ঘোরতর,
ঘটিল বিষম দায়।
মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে,

কাঁদিনু চাতকী প্রায়।।

কটাক্ষেরি শরে, হানিয়ে আমারে,
লুটিছ মনেরি ধন।
দি এতো যাতনা, বিমুখ হৈয় না,
যায় না প্রাণে সহন।।

তোমার লাগিয়ে, স্বদেশ ত্যাজিয়ে,
কৈরাছি সকল ভিন।
এসাছি এদেশে, অতি দুঃখ ক্লেশে,
হই প্রেমের অধীন।।

করি ধর্ম নষ্ট, হৈয়ে কুল ভ্রষ্ট,
ধৈরাছি তোমারি পাশ।
প্রাণেরি প্রিয়সী, সমাদরে তোষি,
পুরাও মনেরি আশ।।

নচেৎ এখন, ত্যাজিব জীবন,
পরাণে হৈব শেষ।
প্রেমের শোচনা, পাইয়ে যাতনা,
প্রাণে সহেন বিশেষ।।

বলয়ে মকবুলে, প্রেমেতে পড়িলে,
নাহিক জীবন আশ।
প্রেমেরি আশায়ে, প্রথম যাত্রায়ে,
হয়ে সম্পূর্ণ বিনাশ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

  • Sub Title: এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া
মাইজভাণ্ডারী গান

কে তুমি জানিতে যদি

  • Sub Title: তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত
মাইজভাণ্ডারী গান

ফরিয়াদ রছ তুঝ বিন নেহি

  • Sub Title: ছোলতানে দিঁ শাহে জমিঁ মাওলা মেরে ফরিয়াদ ছুন
দুর্বিন শাহ

আছে নিরাকারে খোদা

  • Sub Title: আছে নিরাকারে
কবিয়াল রমেশ শীল

চিনে লও দরবারী ভাই

  • Sub Title: বাতুনি ভান্ডারী দরবার বেশী দূরে নাই
রাধারমণ দত্ত

ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্ৰীমতী রাই

  • Sub Title: তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই
দুর্বিন শাহ

বন্ধু রে তোর কঠিন হিয়া

  • Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
হাসন রাজা

কারে তুমি বুঝাও রে বন্ধু

  • Sub Title: তোমার পাগলা হাসন নাহি বোঝে
রাধারমণ দত্ত

শ্যাম না কি বাজায় মোহন বাঁশি গো সখী

  • Sub Title: ঐ শোনা যায় কদমতলায় সখী ধু
সাগর কুলের নাইয়া রে
সাগর কুলের নাইয়া রে

সাগর কুলের নাইয়া রে

  • Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
মাইজভাণ্ডারী গান

আমি শ্যামের ভাবে পাগলা

  • Sub Title: চিত্ত জ্বলে সদা মোর মদন জ্বালা।। (ধুয়া)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন