“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে

সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে।।

দয়াল মোর মুর্শিদে কয়
মাটির বাসন ভাঙ্গি গেলে আর কি জোড়া লয়
মুর্শিদ চাইলে লইব জোড়া, দয়াল চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।।

তিনটি তক্তার নাও
আগায় পাছায় ছয়জন মাঝি
ও মন তারাতারি বাও
ছয়জনে ছয় দাড়ি লইয়া, আল্লাহু নাম লইতাছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।।

পাগল জালালে কয়
পিঞ্জর ছাড়ি গেলে ময়না, আর কি বন্দী হয়
দয়াল চাইলে হইব বন্দী, মুর্শিদ চাইলে হইব বন্দী
এমন মুর্শিদ কে আছে
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।।

কথাঃ- জালাল উদ্দিন খাঁ
শিল্পীঃ- কুদ্দুস বয়াতি

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শোনেন বন্ধুগণ
শোনেন বন্ধুগণ

শোনেন বন্ধুগণ

  • Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ
 দেখবি যদি সে চাঁদেরে
দেখবি যদি সে চাঁদেরে

দেখবি যদি সে চাঁদেরে

  • Sub Title: যা, যা কারণ-সমুদ্রের পারে
বসন্ত, তোর শেষ ক’রে দে
বসন্ত, তোর শেষ ক’রে দে

বসন্ত, তোর শেষ ক’রে দে

  • Sub Title: ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দামতরঙ্গ
কেন পান্থ, এ চঞ্চল
কেন পান্থ, এ চঞ্চল

কেন পান্থ, এ চঞ্চল

  • Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা
 কি শোভা দ্বি-দলময়
কি শোভা দ্বি-দলময়

কি শোভা দ্বি-দলময়

  • Sub Title: মন-মোহিনী রূপ ঝলক দেয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন