“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে

নাম জপো রে, বসিয়া নিরালা।
ধ্যানে দিদার লাভ করিবে
দেখবে চিকন কালা
ও ভাই, নাম জপো রে।।

ভাই রে ভাই-
নয় দরজা বন্ধ করে
দম ঘরে দাও চাবি
ছয় লতিফায় তাল বাজিবে
দেখবে আজব ছবি।
বরজকে ধ্যান করিয়া
ঘরের ভেতর যাও
সাত পরদা ভেদ করিয়া
নিরখিয়া চাও।।

ভাই রে ভাই-
কুলবিল মুমিনে আছে
আরশে আল্লাতালা
মুর্শিদ রূপে বিরাজ করে
নুরেরই পুতুলা।
ফানা ফিল্লা বাকা বিল্লা
ফানাফি শেখ আর
ফানাফি রসুলে গিয়া
পাইবে দিদার।।

ভাই রে ভাই-
চার মঞ্জিলে ছয় লতিফা
করিলে সাধন
মাটির দেহ খাঁটি হবে
অমূল্য রতন।
দুর্বিন শাহ কয় ভয় পাইবে
আসিলে শমন
সশরীরে স্বর্গধামে
করিবা গমন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্ৰীহরিনামের তরী পার করিবে গো

  • Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
কবিয়াল রমেশ শীল

পীরে কদমে সজিদা করা

  • Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়
রাধারমণ দত্ত

আমি জন্মিয়া কেন মইলাম না

  • Sub Title: জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
রাধারমণ দত্ত

উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার

  • Sub Title: মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার
কবিয়াল রমেশ শীল

আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা

  • Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
রাধারমণ দত্ত

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না

  • Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
মাইজভাণ্ডারী গান

হৃদয়ের ক্যামেরা দিয়া

  • Sub Title: তুলছি ফটো প্রাণ বন্ধুরে, রাখছি তারে হৃদ মাজারে
দুর্বিন শাহ

হায়রে পাগল মনা

  • Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
মাইজভাণ্ডারী গান

বন্ধুগণ শীঘ্র চল যাই

  • Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন