“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন চোরা তুই হরি আছো
মন চোরা তুই হরি আছো
  • Sub Title: দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি ধু

মন চোরা তুই হরি আছো সদায় আমার সনে
দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি।। ধু।।
তোমার চিন্তায় বিয়াকুল আমি সদায় তোমায় চিন্তে

তবু দেখা পাই না তোমার উপায় কি করি৷
বেভুল হয়ে তোমায় দেখি-মনে খুশী হইয়া-
বেভুলে হাত দিয়া ধরি-হুসে দেখি খালি৷
নিশি জেগে পড়ি যবে কাল ঘুমের ঘোরে
তখন দেখি কাছে আমার করো তুমি ঘুরাঘুরি৷
এমনি ভাবে দিন রজনী করো লুকোচুরি-
ধরতে গেলে না দেও ধরা দুরেতে যাও সরি৷
কাছে আসো দূরে সরো কত ভঙ্গী ধরি
আমি তোমার প্রেমের মরা প্ৰেমাগুণে জ্বলিয়া মরি৷
ভাবিয়া রাধারমণ বলে উপায় সখী কি করি
দিন রজনী ঝুরিয়া ঝুরিয়া-না পাইলাম দয়াল হরি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গুরু, ভজন হইল না রে
গুরু, ভজন হইল না রে

গুরু, ভজন হইল না রে

  • Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
বলি রে মানুষ মানুষ এই জগতে
বলি রে মানুষ মানুষ এই জগতে

বলি রে মানুষ মানুষ এই জগতে

  • Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
কী হইল কী হইল সখী গো
কী হইল কী হইল সখী গো

কী হইল কী হইল সখী গো

  • Sub Title: চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা চি
ফুলটি ঝরে গেছে রে
ফুলটি ঝরে গেছে রে

ফুলটি ঝরে গেছে রে

  • Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্‌

  • Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন