“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগে কী সুন্দর দিন কাটাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম
  • Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান

আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম।।

বর্ষা যখন হইত গাজীর গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাটুগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম।।

হিন্দু বাড়িত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম।।

বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম।।

করি ভাবনা সেদিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্‌রদে

  • Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
রাধারমণ দত্ত

প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার

  • Sub Title: যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময় ধু
মাইজভাণ্ডারী গান

আমি যার ভাবে দিওয়ানা

  • Sub Title: অহরহ চিত্ত জ্বলে তাঁর তাড়না।। (ধুয়া)
মাইজভাণ্ডারী গান

বাবাজী মাওলানার প্রেমের

  • Sub Title: মীমের ঘোমটা মুখে ধৈরে করে প্রভুর খেলনা
দুর্বিন শাহ

আমি যদি যাই মরিয়া রে

  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
রাধারমণ দত্ত

রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়

  • Sub Title: হায়রে মন মানুষ ধরা দায় ধু
কবিয়াল রমেশ শীল

বন্ধুগণ মাইজভাণ্ডার প্রেমের দরবার

  • Sub Title: প্রেমের খেলা আজব লীলা নিত্য আশেকের গোলজার
মাইজভাণ্ডারী গান

ভ্রমে অলি মন উদাসী

  • Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
মাইজভাণ্ডারী গান

ইয়া গাউছে মাইজভাণ্ডারী

  • Sub Title: তিষ্ণেগিয়ে দিলকো মেরে আজ ভুজা দো
দুর্বিন শাহ

এলো বসন্ত, কী জ্বালা জলন্ত

  • Sub Title: প্রাণকান্ত কেন এলো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন