সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে।। ধু।।
যখন বন্ধে বাজায় বাঁশি তখন আমি রান্ধিবাঁশির স্বরে মন বাউলা ধুমার ছলে কান্দি
বাঁশিরে নিল মন গো সই বাজোইয়া নিলো প্ৰাণ
চাউল কইয়া ভাত রান্ধিলাম দিয়া বাক্রা ধান গো সই।।
চুয়া চন্দন দিয়া রান্লাম রাখি সরষের তেল
বেগুন থইয়া ব্যঞ্জন রান্লাম দিয়া পাকনা বেল৷
ভুঞ্জন করিতা সইগো আসিলা সুয়ামী
পাত রাখিয়া মাটিত্ ভাত বাড়িয়া দিলাম আমি গো সই৷
বিরধো শ্বশুর আইলা তেল দেওগো বধূ
ভাজা সর্ষের তেল থইয়া আনিয়া দিলাম মধু৷
দেবর আসিয়া কইন্ দেওগো দিদি জাঠা
কি অইতে কি হুনিয়া আনিয়া দিলাম পাটা৷
আরি বাড়ীর প’রি আইলা দিতাম করি সাদা
ধুতরা পাতা দিতে কইন বাউলা কেনে দাদা৷
ভাবিয়া রাধারমণ বলে বাঁশি জ্বালায় এই
এমন কেউ কয়না আমি বান্ধব আনিয়া দেই।।
সজনী বল গো তোরা বাঁশি বাজায় কে
- Sub Title: বাঁশির সুরে আকুল কইলো তারে চিনাই দে ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে
প্রেমবাগানে সই
- Sub Title: ফুল ফুটিল
আগে জানলে তোর ভাঙ্গা নায়ে চড়তাম না
- Sub Title: ওরে দূরদেশে পাড়ি ধরতাম না
প্ৰাণসখীগো কাল জল আনিতে কেন গেছিলাম
- Sub Title: আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
- Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
গৌর নিতাই উদয় নদীয়ায়
- Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
শুধু মুখের কথায় কিরে সে ধন মেলে
- Sub Title: সে ভক্তের অধীন কালে কালে
নির্মল কান্ত, নমো হে নমো, নমো হে
- Sub Title: স্নিগ্ধ সুশান্ত নমো হে নমো নমো হে নমো হে
পাড়ার লোকে কী বলিবে গো রাধে
- Sub Title: নাই কি তোর কলঙ্কের ভয়
মনমাঝি তোর মানবতরী
- Sub Title: ভবসাগরে ভেসে যায়
আলোর অমল কমলখানি কে ফুটালে
- Sub Title: নীল আকাশের ঘুম ছুটালে
বাংলা
English 
Comments