“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
  • Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি

সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
নুরে আলা গুলে লালা, সারে আলমের নবি।।

আহাদ হতে আহাম্মদ দ্বিখণ্ড আদিকালে
আখেরাতে জীব তরাতে অবতীর্ণ ভুতলে
নুরিচাঁদ আমিনার কোলে বেহেস্তের ছায়াছবি।।

মরু সাহারার বাগে ফুটিল জান্নাতি ফুল
মধুর আশে ডালে বসে ডাকে ভ্রমরা বুলবুল
শেষ নবি হাবিবে রাসুল দোজাহানে যার খুবি।।

তৌহিদের বাণী লইয়া অবতীর্ণ ধরাতে
শাহাদত কলেমা শুনি বলে কচি মুখেতে
টের পাইল দুধ খাওয়াইতে ধাত্রী হালেমা বিবি।।

স্বর্গ হতে মর্তপুরে এলো জান্নাতি সংবাদ
ধর্মদ্রোহী মুর্শিকেরা গুনিল মহাপ্রমাদ
বাজিল ইসলামের নিনাদ বলে দুর্বিন শাহ কবি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

  • Sub Title: ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হা য় হা য় হায়
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: আমার বনের কুহু-কেকা!
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা

বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা

  • Sub Title: ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে

যোগী হে, কে তুমি হৃদি-আসনে

  • Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে
কো তুঁহু বোলবি মোয়
কো তুঁহু বোলবি মোয়

কো তুঁহু বোলবি মোয়

  • Sub Title: হৃদয়-মাহ মঝু জাগসি অনুখন আঁখ-উপর তুঁহু রচলহি আসন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন