“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না
  • Sub Title: নারী: তুমি ইতা কিতা কও আমি কিছু বুঝি না

পুরুষ: খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না

নারী: তুমি ইতা কিতা কও, আমি কিছু বুঝি না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।
আদিলকিলা কথা কইলে গায়ে আমার আগুন জ্বলে
জ্যৈষ্ঠ-আষাঢ় মাস আইলে কোন বেটি নাইওর যায় না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।

পুরুষ: তুমি আমি দুইজন মাত্র ঘর ভরা জিনিসপত্র
মোরগরে কে গুড়া দিত, আমি ইতা পারি না
খালি বাড়ি থইয়া নাইওর যাইতে দিব না।।

নারী: আম খাইমু কাঁঠাল খাইমু নয়া একখান কাপড় পাইমু
ভাই-বইনরে দেইখ্যা আইমু আমার কি মনে চায় না?
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।

পুরুষ: নাইওর যদি যাইতে চাও কুনদিন আইবায় কইয়া যাও
নারী: আনতে যদি তুমি না যাও আমি ইবার আইতাম না
আষাঢ় মাসে নাইওর যাইতে কে করে মানা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া

  • Sub Title: নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে
আয় কে যাবি ওপারে
আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে

  • Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন