“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও মন বলি তোমায়
ও মন বলি তোমায়
  • Sub Title: নামাজ রোজা হজ জাকাতে

ও মন বলি তোমায়
নামাজ রোজা হজ জাকাতে
মুক্তি পাওয়া যায়।।

মন রে-
পলকে করো সজিদা
সামনে রাখিয়া খোদা
ধ্যান করিলে দিদার পাওয়া যায়
চব্বিশ হাজার ছয় শ বার
নামাজের রাখিয়া শুমার
দমে দমে পড়ো সর্বদায়।।

মন রে-
খোদার হুকুম আছে সোজা
সকলে রাখিতে রোজা
রুহু তাজা রোজার উছিল্লায়
খানাপিনি না খাইলে
রোজা হয় না কোন কালে
নফছ রোজা হাদিসে ফরমায়।।

মন রে-
নফছ রোজা করো যদি
দূরে যাবে ভবব্যাধি
রিপু আদি ডরাইবে তোমায়
এইটা হলো খাঁটি রোজা
মনপ্রাণ থাকিবে তাজা
হাজার ফরজ হইবে আদায়।।

মন রে-
যদি চাও হজ করিতে
যাও চলে পিরের খেদমতে
কেবল কাবা আছে সেই জাগায়
মুর্শিদ নয় আরফাতের কোব্বায়
করিলে তৌবা
গুনা মুক্ত হবে দুনিয়ায়।।

মন রে-
মুর্শিদ দেখা মেহেরাজ
আদায় হবে হজের কাজ
শত হজের নেকি পাবে তায়
মোমিনের দিল খোদার ঘর আগে
তারে তওয়াফ করো
কোরানে বলছে ইশারায়।।

মন রে-
জাকাত যদি চাও রে দিতে
সব ছাড়িয়া এক মনেতে
বিকাইয়া যাও চরণসেবায়
আপনাকে দান করিলে
ইহকাল কি পরকালে
মুক্তি পাবে মুর্শিদ কৃপায়।।

মন রে-
মুর্শিদর চরণ ধরো
তৌহিদের কলেমা পড়ো
মরার আগে মরো এ ধরায়
মরার আগে মরো যদি
দূর হবে তোর ভবব্যাধি
বলে কবি পাগল দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

হতে চাও হুজরের দাসী
হতে চাও হুজরের দাসী

হতে চাও হুজরের দাসী

  • Sub Title: মনে গিল্লাত পোরা রাশি রাশি
গহির নীদমে
গহির নীদমে

গহির নীদমে

  • Sub Title: অধরে বিকশত হাস
অগ্রপথিক হে সেনাদল
অগ্রপথিক হে সেনাদল

অগ্রপথিক হে সেনাদল

  • Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন