কন্যা লো
রূপের আলো দেখে
শেল বিন্ধিল বুকে
শ্যামলবরণ রূপের কিরণ লো
কন্যা মুচকি হাসি মুখে।।কন্যা লো
জানি না তোমার ঠিকানা
মনে হয় তোমায় অচেনা
জলধারা দেখি গো দুই চক্ষে
কঠিন তোমার মাতা পিতা
জানে না নারীর ব্যথা ঘরে রইল সুখে।।কন্যা লো
আমি পরদেশি নাইয়া
নিত্য আসি নৌকা বাইয়া
পাড়ি দিয়া যাইল ভাটির বাঁকে
অপরূপ ঝিকিমিকি
ধৈর্য ধরে কেমনে থাকি
দেখি ঢেউয়ের ফাঁকে।।কন্যা লো
বুঝি তোমার কঠিন পতি
একা জলে নাই তোর সাথী
কান্দ বইয়া কলসি লইয়া কাখে
দুর্বিন শাহ কয় সব ছাড়িয়া
যাইতাম তোমার সঙ্গী হইয়া
বলুক মন্দ লোকে।।
কন্যা লো
- Sub Title: রূপের আলো দেখে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 82
বাউল গান এর নতুন প্রবন্ধ
বাবাজী মাওলানার প্রেমের
- Sub Title: মীমের ঘোমটা মুখে ধৈরে করে প্রভুর খেলনা
মন রবে না রে চিরকাল
- Sub Title: যৌবন যমুনার জোয়ার
লাগল রে পিরিতের নিশা, হাসন রাজা হইল বেদিশা
- Sub Title: ছাড়িয়া দিব লক্ষণছিরি আর রামপাশা
আমার বন্ধের রূপ আচানক সুন্দর
- Sub Title: এমন রূপ দেখি নাই শহরে বন্দর
কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে
- Sub Title: ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া
কারে দুঃখ বলে যাই
- Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই
আমার প্রাণ বন্ধুয়ার রংমহলা
- Sub Title: রহমান মঞ্জেলে বন্ধু প্রেম খেলা খেলায়
ধরিয়া ধরিয়া নেও আমারে গো প্ৰাণ সখী
- Sub Title: চরণ চলে না গৃহে অবশ্য হইলাম নাকি
নয়ন ঠারে ঠারে গো ঐ যে রূপবাণে
- Sub Title: এগো কুক্ষণে হইল গো দেখা নয়নে নয়নে
দয়াল গুরুর অপার দয়া
- Sub Title: কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই
আমি উদাসিনী তোমার নাম নিয়ারে
- Sub Title: (বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে
শ্যামরূপের নাই তুলনা
- Sub Title: ও শ্যামরূপে আমার নয়ন নিল বুঝাইলে মন বুঝে না
বাংলা
English 