আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা,
আমি তোমার কাঙ্গালী গো
তোমার লাগিয়া কাইন্দ্যা ফিরে,হাসন রাজা বাঙ্গালী গো ॥
তোমার প্রেমে হাসন রাজার, মনে হুতাশন
একবার আসি হৃদকমলে, কর যে আসন ॥ছটফট করে হাসন, তোমার কারণ
ত্বরা করি না আসিলে হইব মরণ ॥কান্দে কান্দে হাসন রাজা, পড়ে আছাড় খাইয়া
শীঘ্র করি প্রাণ প্রেয়সী, কোলে লও উঠাইয়া ॥কোলে লইলে ঠান্ডা হইব, হাসন রাজার হিয়া
সব দুঃখ পাসরিব, চান্দ মুখ দেখিয়া ॥হিন্দুয়ে বলে তোমায় রাধা, আমি বলি খোদা
রাধা বলিয়া ডাকলে, মুল্লা মুন্সিয়ে দেয় বাধা ॥হাসন রাজা বলে আমি, না রাখিব জুদা
মুল্লা মুন্সির কথা যত সকলই বেহুদা ।
আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
- Sub Title: আমি তোমার কাঙ্গালী গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 29
বাউল গান এর নতুন প্রবন্ধ
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়
- Sub Title: বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়
আমি আমার বন্ধের অধীন বন্ধে নাই ভাবে ভিন
- Sub Title: বন্ধে নাই ভাবে ভিন
নবির ভেদ কে জানতে পারে
- Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
পার করে এক গাউছে ধনে
- Sub Title: এক মন বিনে গাউছে ধনের নৌকায় ধরে না
তোর লাগি মোর প্রাণ কান্দে রে বিদেশী বন্ধু
- Sub Title: তোর লাগি মোর প্রাণ কান্দে রে ধু
রক্ষা কর মাইজভাণ্ডারী
- Sub Title: অসহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারি
শেষ জীবনে শ্রীচরণে
- Sub Title: শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি
বন্ধু, তুইন বড়ো কঠিন
- Sub Title: অন্তরে জাইনাছি বন্ধু- আমায় বাসো ভিন্
গৌরনিতাইর হাটে রসিক মহাজন
- Sub Title: প্ৰেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
- Sub Title: এগো রাধা রাধা রাধা নাম ধরি
হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে
- Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে
প্রেম রোগের ঔষধ নি গো সখি
- Sub Title: এই দেশে কেউ জানে
বাংলা
English 