“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ছলনা কৌশলে, জগৎ মজালে, এমন মোহিনী জান

কে তুমি হে সখা, আড়ালে থাকিয়ে, হরিলে আমারি প্রাণ।
ছলনা কৌশলে, জগৎ মজালে, এমন মোহিনী জান ॥

রূপ মনোহর, নৈরূপ বরণ, নৈরূপে পড়িয়ে রূপে আবরণ ।
বহুরূপী রূপে, নিত্য নব সাজে, দেখাও রূপেরি শান ॥

সৃষ্টির আড়ালে, গোপনে বসিয়া, বিদ্যুতে খেলেছ অভিনব ক্রিয়া।
জ্ঞানীগণে তোমার চাতুর্য্য দেখিয়া হারায়ে বসেছে জ্ঞান ॥

মানব হৃদয়ে বাসস্থান রাখ, নর দৃষ্টি হতে বহুদূরে থাক ।
চিনিতে না পারে তাই তোমায় করে, অসংখ্য রূপেতে ধ্যান ॥

সূর্য্যের কিরণে, চন্দ্রের আলোকে, নক্ষত্রের ঝলকে পুষ্পের ছটকে ।
জ্ঞান চক্ষে হেরি, গাহে কবিকুল, তোমারী মহিমা গান ॥

অঙ্গনার অঙ্গে, স্তন্যদ্বয় রঙ্গে, মধুর হাসিতে কটাক্ষেরি ভঙ্গে।
এ বিশ্ববাসীরে, আকুল করিলে, হানিয়ে মদন বান ॥

যুগে যুগে তুমি বিভিন্ন প্রদেশে, নবী অলী নামে মুনী ঋষি বেশে।
ঘোর অন্ধকার হতে মানবীকে, আলোকে টানিয়া আন ॥

তুর পেলেস্টাইন, দামেস্ক-মিশরে, মহাসমারোহে মদিনা নগরে ।
বাগদাদ আজমিরে পেয়েছি তোমার, অপার করুণা দান ॥

মাইজভাণ্ডার সিংহাসন, অলঙ্কৃত করেছ দেখিয়ে হয়ে আনন্দিত।
প্রশংসা কীৰ্ত্তন করিছে করিম, সুরেতে মিলায়ে তান ॥

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

কেবা শত্রু কেবা মিত্র

  • Sub Title: বুঝে উঠা দায়
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারী রসিক রতন

  • Sub Title: আড় নয়ন দৃষ্টি করে হরিয়া নিল মন
রাধারমণ দত্ত

নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা

  • Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি ঐ শুনা যায়

  • Sub Title: পাগল করিলায় রে কঠিন শ্যামরায়
রাধারমণ দত্ত

ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর

  • Sub Title: ঝলমল করে রূপ অতি মনোহর ধু
মাইজভাণ্ডারী গান

প্রভু প্রেম নামে কি সৃজিলা

  • Sub Title: এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়
দুর্বিন শাহ

পাগলের প্রেমবাজারে গেলে

  • Sub Title: কেউ আর ফিরে না
রাধারমণ দত্ত

এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল

  • Sub Title: তোমার আমার যত কথা-সবই বৃথা হল ধু
হাসন রাজা

খোদা মিলে প্রেমিক হইলে

  • Sub Title: পাবে না পাবে না খোদা নমাজ রোজা কইলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন