“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমজ্বালা সহিব কতদিন
প্রেমজ্বালা সহিব কতদিন
  • Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা

প্রেমজ্বালা সহিব কতদিন
প্রেম করিয়া নিষ্ঠুর কালা
ঘটাইয়া গেল দুর্দিন।।

কেন বা করিল দোষী
অবলারে ভালোবাসি গো
জগতে রহিল হাসি
দুঃখিনীর কলঙ্কের চিন।।

গলে দিয়া প্রেমফাঁসি
কেন সে হইল বৈদেশি গো
একা একা কাঁদি বসি
জলছাড়া কি বাঁচে মীন।।

জ্বলে মরি প্রেমাগুনে
সয় না জ্বালা কোমল প্রাণে গো
কে যাবে ঔষধের জন্যে
কে হবে দুঃখের জামিন।।

বলে পাগল এ দুর্বিন শাহ
কবে হবে সুখের আশা গো
মিটল না দুঃখিনীর আশা
দুঃখে তনু হইল ক্ষীণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

  • Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন