“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: সালাম জানাই বারেবার

আমি পাপী গোনাহগার
সালাম জানাই বারেবার
নিজ গুণে করো দয়া
বাবা শাহজালাল।।

দয়ারও ভাণ্ডার তুমি
কর্ণেতে শুনেছি আমি
করজোড়ে খাড়া আছি
সাজিয়া কাঙাল।
কৃপাবিন্দু দান করিও
ভবসাগর উদ্ধারিও
ছাড়ব না আর চরণ দুটি
ইহ-পরকাল।।

তোমারই করুণার ফলে
কত পাপী ভূমণ্ডলে
ভবযাতনা দূর করিয়া
করিলেন নিহাল
তোমারই করুণা যত
এক মুখে আর বলবো কত
বাংলাদেশের নায়েবে রাসুল
নুরেরই মশাল।।

আখেরে আলো দিতে
এসেছিলেন এ দেশেতে
যার ভাগ্য লেখা ছিল
পাইল জামাল।
বলে পাগল দুর্বিন শাহ
নাম তোমার করে ভরসা
খেয়ে তোমার প্রেমের নেশা
সেজেছি মাতাল।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

ডাকি গেল মোরে কেবা

  • Sub Title: শূন্য কৈল্য মম জ্ঞান বুদ্ধি হৈরে
রাধারমণ দত্ত

নদীয়ায় আর থাকবে না সখী কুলমান

  • Sub Title: কুল মজাইতে আইল গৌর চান চি
মাইজভাণ্ডারী গান

রবি শশী তারক এ আকাশ

  • Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে
মাইজভাণ্ডারী গান

একি চিত্র হেরি মানব আঁকারে

  • Sub Title: নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে
রাধারমণ দত্ত

কে যেন জল ভরতে যায় তোরা দেইখে আয়

  • Sub Title: কাঙ্খেতে সোনার কলসী মুখে যেন মুচকি হাসি
সাগর কুলের নাইয়া রে
সাগর কুলের নাইয়া রে

সাগর কুলের নাইয়া রে

  • Sub Title: অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে
কবিয়াল রমেশ শীল

সোণার আদম হেলা করে

  • Sub Title: (ওরে আদমরে) পিতার মস্তক হতে
মাইজভাণ্ডারী গান

কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম

  • Sub Title: তব দীন দাসের পরে পড়েছে বিপদ বিষম
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে

  • Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে
মাইজভাণ্ডারী গান

ধৈরনা ধৈরনা সখী করি মানা

  • Sub Title: ঝম্প দিব আমি যমুনারি জলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন