বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রশংসা আল্লার
এ বিশ্বের মালিক মৌলা
সে বিনে আর কেবা কার।।সেই সে পবিত্রজনে
স্মরণ করি দিল-ইমানে
নুরনবি পাক্পাঞ্জাতনে
দরুদ সালাম হাজারবার।।নবি ওলি পির গয়গাম্বার
আউলিয়া আম্বিয়া আল্লার
সবার কাছে সালাম আমার
আমি বান্দা গুনাগার।।পির মুর্শিদের চরণ ধরে
পিতামাতা ওস্তাদেরে
শ্রদ্ধাভক্তি সহকারে
স্মরণ করি বারেবারে।।এই দুনিয়া মায়ায় ঘেরা
অল্প কয়দিন ঘোরাফেরা
যেদিন চলে গেল তারা
খুঁজলে খবর মিলে না আর।।মৌলাজির পাকদরবারে
শিষ্য-ভক্ত সহকারে
পানা চাহি করজোড়ে
আমি কাঙাল গুনাগার।।আবদুল করিম দীনহীনে
ভরসা রেখেছে মনে
একুল-সেকুল দু-জাহানে
পাইতে রহমত-দিদার।।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
- Sub Title: প্রশংসা আল্লার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 11
বাউল গান এর নতুন প্রবন্ধ
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া
- Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
- Sub Title: সুরাতে করিল সৃষ্টি, আকার কি সে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
- Sub Title: তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে
ও ভাণ্ডে আছে কত মধু ভরা
- Sub Title: ভরা
মনের মানুষ অতি ধারে
- Sub Title: মক্কা কাশী বৃন্দাবন নাই তার প্রয়োজন
সামাল সামাল সমাল তরী
- Sub Title: ভব-নদীর তুফান ভারি
মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
- Sub Title: স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
ঢলঢল তব নয়ন-কমল
- Sub Title: কাজল তোমারেই সাজে
এক বার বলো, সখী, ভালোবাস মোরে
- Sub Title: রেখো না ফেলিয়া আর সন্দেহের ঘোরে
বন্ধুর বাঁশি মন উদাসী করিলো আমারে
- Sub Title: নাম ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে ধু
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
- Sub Title: স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
বাংলা
English 
Comments