হাবিব উল্লা যাহার নামটি
কোরানে প্রচার
নিজ নুরেতে সৃজন করে
দোস্ত বলেন পরোয়ার।।সেই নুর প্রথমে করিলা সৃজন
আউয়ালেতে রেখেছিলেন
গোপন করিয়া
দুওমে মায়া লাগাইয়া
সৃজিয়াছে এ সংসার।।ফাতেমা জহুরা যার নাম
স্বামী যার হজরত আলি
বেটা দুই ইমাম
আরশের ‘কাঙ্গুরা’ প্রমাণ
রেখেছে হাতে যাহার।।জিন ইনসান ফিরিস্তা সবায়
যাহারই গুণের প্রশংসা
গৌরবেতে গায়
দুনিয়া সৃজিলেন খোদায়
খাতিরে ওই মোস্তফার।।এক নুরেতে করে দুই নুরী
আখেরে পাঠালেন করে
ইসলামের তরি
দুজাহানের অধিকারী
দুর্বিন শারই মূলাধার।।
হাবিব উল্লা যাহার নামটি
- Sub Title: কোরানে প্রচার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 83
বাউল গান এর নতুন প্রবন্ধ
কলির পাপী উদ্ধারিতে
- Sub Title: তান কাজের মূলাধার গাউছে মাইজভাণ্ডারীরে
রাই, কিসের তোমার অভিমান গো
- Sub Title: শ্যাম আইল না কুঞ্জবনে
ভ্রমে অলি মন উদাসী
- Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
কেন আইলায় না রে, রাধার কালা চান্দ
- Sub Title: বাঁশিটি বাজাইয়া আমার লইয়া যাও পরাণ
পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
- Sub Title: নাগর কালিয়া
একবার এসে কর আসন
- Sub Title: তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
- Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
মুখে একবার হরি বল ওরে মন
- Sub Title: সাধের মানব জনম দুৰ্ল্লভ জনম আর নি
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
- Sub Title: তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া
পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে
- Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
কথায় বাঁশি মন উদাসী
- Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
বাংলা
English 