ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে।।সে মানুষ পরশমণি পরশে হইবে ধনী
ভবজ্বালা যাবে দূরে রে
ঘরের মানুষ ঘর ছাড়িয়া যাবে তোমায় ফাঁকি দিয়া
কী বুঝিয়া রইলে বেখবরে রে।।কামিনী-কাঞ্চনের দেশে ভুলে রইলে নিশার বশে
এই দেশে কি থাকবে চিরতরে রে
সার হয়েছে আসা-যাওয়া সামনে ত্রিবেণির খেওয়া
পাড়ি দেওয়া অন্ধকারে রে।।সে মানুষ ধরিতে চাও মুর্শিদের কাছে যাও
পাবে তারে প্রেমের বাজারে রে
মুর্শিদকে দিলে প্রাণ আঁধারে মিলিবে চান
রবে না ভব অন্ধকারে রে।।মানুষের সেবা বিনা মানুষে মানুষ পায় না
কল-কৌশলে মানুষ মিলে না রে
আবদুল করিম দীনহীন আশাতে গেল দিন
বাসে ভিন আপন বলি যারে রে।।
ও মন খুঁজলে না রে মন দেখলে না রে
- Sub Title: হৃদয়বাসরে রে মন মানুষ বিরাজ করে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
- Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
রাখ কি মার এই দয়া কর
- Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া
নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
- Sub Title: ও মন মাঝি রে-
শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে
- Sub Title: ঘর-ছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি
সুধামৃত শ্ৰীহরি নাম কে নিবে আয়
- Sub Title: গউর নিতাই আইসে প্ৰেমবশে হরিনামের লোট বিলায় চি
ওই কথা বলো, সখী, বলো আরবার
- Sub Title: ভালোবাস মোরে তাহা বলো বার বার
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে
- Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
আমি ফুল তুলিয়া সাজাইলাম শয্যা গো
- Sub Title: ও বোধহয় সখি পাব গো লজ্জা
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর
- Sub Title: এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
- Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
বাংলা
English 
Comments