“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
রসুল যিনি নয়গো তিনি আব্দুল্লার তনয়
  • Sub Title: আগে বোঝো পরে মজা

রসুল যিনি নয়গো তিনি আবদুল্লার তনয়।
আগে বোঝো পরে মজা
নইলে দলিল মিথ্যা হয়।।

মোহম্মদ আবদুল্লার ছেলে
রজঃবীজে জন্ম নিলে।
আমেনাকে মা বলিলে
প্রকাশ হলেন মদিনায়।।

তাঁর চার সন্তান চার সন্ততি গণনা
এই হলো সৃষ্টির বাসনা
তিন বিবি হয় সৈয়েদিনা
এগারটি বাদ পড়ে রয়।।

মুহম্মদ জন্মদাতা
নবি হলেন ধর্মপিতা
লালন বলে সৃষ্টির লতা
আল্লাতে মিশে রয়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন