আগে জান না ও মনুরায়,
বাজি হারিলে তখনলজ্জায় মরণ
শেষে আর মিছে কান্দিলে কি হয়।।খেল মন খেলারু
ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায়।।এ দেশেরে জুয়োচুরি খেলা
টোটকা মেরে ফটকায় ফেলে রে মনভোলা।
তাইতে রলি বারে
খেলিস খুব হুসিয়ারে
নয়নে নয়নে বান্ধিয়া সদায়।।চোরের সঙ্গে নাহি খাটে ধর্ম ছাড়া
হাতের অস্ত্র কভু করিস নে হাতছাড়া।
রাগ অস্ত্র ধরে
দুষ্ট দমন করে
স্বদেশেতে গমন কররে তরায়।।চোয়ানি বান্ধিয়ে খেলে যে জন
কাহার যে সাধ্য সেও অঙ্গে দেয় হানা।
ফকির লালন বলে আমি
তিন তের না জানি
বাজি মেরে যাওয়া ভার হল আমায়।।
আগে জান না ও মনুরায়
- Sub Title: বাজি হারিলে তখন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 147
লালন গীতি এর নতুন প্রবন্ধ
প্রেমবাজারে কে যাবি তোরা আয় গো আয়
- Sub Title: প্রেমের গুরু কল্পতরু প্রেমরসে মেতে রয়
ও জানা উচিত বটে দুটি নূরের ভেদ-বিচার
- Sub Title: নবীজী আর নিরূপ খোদা, নূর সে কি প্রকার
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি
- Sub Title: জানলে সেই ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি
গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
- Sub Title: কিসের আবার ভজন সাধন লোক-জানিত করে
কে তোমারে এ বেশ ভূষণ
- Sub Title: Who had dressed you like this?
এখন আর ভাবলে কি হবে
- Sub Title: কীর্তিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে
সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
- Sub Title: মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে
কুলের বউ হয়ে মনা আর
- Sub Title: কতোদিন থাকবি ঘরে
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
- Sub Title: হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই
দিনে দিনে হলো আমার দিন আখেরি
- Sub Title: আমি কোথায় ছিলাম কোথায় এলাম
বলি রে মানুষ মানুষ এই জগতে
- Sub Title: কী বস্তু কেমন আকার পাই নে দেখিতে
মধুর দেল দরিয়ায় ডুবে কর রে ফকিরি
- Sub Title: ছাড়ো ফিকিরি দিন হলো আখেরি
বাংলা
English 