“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরী বেয়ো না
রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরী বেয়ো না
  • Sub Title: আইন জানো না বললে মানো না

রস প্রেমের ঘাট ভাঁড়িয়ে তরি বেয়ো না।
আইন জানো না বললে মানো না।।

নতুন আইন এলো নদীয়াতে
প্রেমের ঘাটে উচিৎ কর দিতে
জেনে সেই খবর, করিলে জোর জবর
উচিৎ সাজায় বাঁচবে না।।

প্রেমের ঘাটে রাজা নিতাই
রাইরাধা রসবতী চুন্নি তাই
সে ঘাট মারিলে, পড়িবে দায়মালে
এই ঝাকমারী কর না।।

মেরেছিল সেই ঘাট শ্যামরাই
চালান হলো নদে জেলায়
লালন ভেবে বলে, আমার এই কপালে
হয় কী জানি ঘটনা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

না জানি ভাব কেমন ধারা
না জানি ভাব কেমন ধারা

না জানি ভাব কেমন ধারা

  • Sub Title: না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন