পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা।
আগমে আছে প্রকাশিষোল কলাই পূর্ণশশী
পনেরই পূর্ণমাসী
শুনে মনের ঘোল গেলনা।
সাতাইশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে
কোন সময় চলে সাইত্রিশেতে
যোগের এমনি লক্ষণ
অমৃত ফলের স্থান
জানত যদি দরিদ্র মন
অশুসার কিছুই রইত না।।পূর্ণিমার যোগাযোগ হলে
শুকনা নদী উজান চলে
ত্রিবেণীর পিছল ঘাটে
নিঃশব্দে বন্যা ছোটে
চাঁদ-চকোরে ভাটার চোটে
বাঁধ ভেঙ্গে যায় তত্ক্ষণা।।নিচের চাঁদ রাহুতে ঘেরা
গগন চাঁদ কি পাব ধরা
দখল হয় রে অমাবস্যে
তখন চন্দ্র রয় কোন দেশে
লালন ফকির হারায় দিশে
চোখ থাকতে হয়ে কানা।।
পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা
- Sub Title: আগমে আছে প্রকাশি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 113
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে
- Sub Title: ও রাধে সেইকালে মান করেছিলি
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
- Sub Title: ধরতে পারলে মন বেড়ি দিতাম তাহার পায়
যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
- Sub Title: যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
- Sub Title: দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি
মানুষ অবিশ্বাসে পায় না রে সে
- Sub Title: মানুষনিধি
মন তুই করলি একি ইতরপনা
- Sub Title: দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
- Sub Title: পদ্মে মধু চন্দ্রে সুধা জোগায় রাত্রদিনি
আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই
- Sub Title: নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়
আয় কে যাবি ওপারে
- Sub Title: দয়াল চাঁদ মোর দিচ্ছে খেওয়া অপার সাগরে
কি সাধনে আমি পাই গো তারে
- Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে
বাংলা
English 