ধরগে ধর সখি
আজ আমার কী হলো।
আমার প্রাণ যেন কেমন করে উঠল।।আমি কেন আসিলাম যমুনার ঘাটে
ঐ কালারূপ দেখলাম গো তটে
আমার কাঁখের কলসী কাঁখে রইলো
দু নয়নের জলে কলসি ভরে গেলো।।ও কালার উরু বাঁকা ভুরু বাঁকা
ময়ূরপঙ্খী নাও উড়ায় প্রাণসখা
তাতে আছে আমার নাম লেখা
আমি কেন পাই না দেখা সখিরে বলো।।আমায় দংশিল গৌরাঙ্গ ফণি
বিষ নামে না ও সজনী
দেহ বিষে জর্জর প্রাণ কাঁপে থরথর
লালন বলে বিষে অঙ্গ হলো কালো।।
ধরগো ধর সখি আজ আমার কী হলো
- Sub Title: আজ আমার কী হলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 37
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া
- Sub Title: যে জানে পিরিতির বাও ঘুমাইয়া থাকে চাইয়া
এমন সৌভাগ্য আমার কবে হবে
- Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া
- Sub Title: তাহার আসা হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টিছাড়া
আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
- Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
জয় জয় তাসবংশ-অবতংস
- Sub Title: ক্রীড়াসরসীনীরে রাজহংস
ও মন বলি তোমায়
- Sub Title: নামাজ রোজা হজ জাকাতে
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা
- Sub Title: নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা
বড় ভাবী গো ভাইসাবরে
- Sub Title: বুঝাইয়া কইও চাই
সামান্য কি অধর চাঁদ পাবে
- Sub Title: যার লেগে হল যোগী দেবের দেব মহাদেব
শিউলি-ফোটা ফুরোল যেই ফুরোল শীতের বনে
- Sub Title: এলে যে-
বাংলা
English 
Comments