“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 মর জেন্দেগির আগে
মর জেন্দেগির আগে
  • Sub Title: দেখে শমন যাক ভেগে

মর জেন্দেগির আগে।
দেখে শমন যাক ভেগে।।

সই থাকিতে আগে মরা
ভাবুক তার এমনি ধারা
প্রেমমদে মাতোয়ারা
সেকি বিধির ভয় রাখে।।

মরে যদি ভেসে উঠে
সেও বেড়ায় ঘাটে ঘাটে
মরে অমনি ভোব শ্রীপাটে
বিধির অধিকার ত্যেগে।।

হায়াতের আগে যে মরে
বাঁচে সে মওতের জোরে
দেখ রে মন হিসাব করে
দরবেশ লালন কয় ডেকে।৷
————
৩৩৯. লালন-গীতিকা, পৃ.
১৬৬-৬৭

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

হক নাম বল রসনা
হক নাম বল রসনা

হক নাম বল রসনা

  • Sub Title: যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা
 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি
যার নয়নে নয়ন চিনেছে
যার নয়নে নয়ন চিনেছে

যার নয়নে নয়ন চিনেছে

  • Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন