“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়
রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়
  • Sub Title: বৃন্দাবনের কানাই আর বলাই

রাধারাণী ঋণের দায়, গৌর এসেছে নদীয়ায়।
বৃন্দাবনের কানাই আর বলাই।

নৈদে এসে নাম ধরেছে।
গৌর আর নিতাই।
কবে মা যশোদা বেন্ধেছিল
হাত বুলাইলে জানা যায়।
বৃন্দাবনের ননী খেয়ে
পেট তো ভরে নাই।
নৈদে এসে দৈ-চিড়াতে
ভুলেছে কানাই।
তুমি কোন ভাবেতে কোপনি নিলে
সেই কথা বল আমায়।
তুমি কৃষ্ণ হরি দয়াময়।
তোমাকে যে চিনতে পারে
অধীন লালন কয়।
তুমি ধরতে গেলে না দাও ধরা
কেবল গোপীগণের মন ভোলাও।।

————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১২২, ৭ম খণ্ড, পৃ. ৪০২

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা

  • Sub Title: বুকের ‘পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা
শোনগো সখী ললিতে আমার
শোনগো সখী ললিতে আমার

শোনগো সখী ললিতে আমার

  • Sub Title: বন্ধে আমার দুক্ষ বুঝলো না ধু
আজ দখিন-বাতাসে নাম-না-জানা
আজ দখিন-বাতাসে নাম-না-জানা

আজ দখিন-বাতাসে নাম-না-জানা

  • Sub Title: নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে
মিছা কেন ডাক রে কোকিল
মিছা কেন ডাক রে কোকিল

মিছা কেন ডাক রে কোকিল

  • Sub Title: এগো ভাঙ্গিয়াছ রাধার বিছানা তোমরা সুখে থাক

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন