“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন সাধনে শমনজ্বালা যায়
কোন সাধনে শমনজ্বালা যায়
  • Sub Title: ধর্মাধর্ম বেদের মর্ম

কোন সাধনে শমনজুালা যায়।
ধর্মাধর্ম বেদের মর্ম
শমনের অধিকার রয়।।

দান, যজ্ঞ, স্তব, ব্রত করে
মুক্তিফল সে পেতে পারে
সে ফল ফুরায়ে গেলে
আবার ঘুরতে ফিরতে হয়।।

নির্বান মুক্তি সেধে সে তো
লয় হবে পশুর মতো
সাধন করে এমন তত্ত্ব
মুখে কেবা সাধতে চায়।।

পথের গোলমালে পড়ে
মূল হারালাম নদীর জলে
লালন বলে কেশে ধরে
লাগাও গুরু কিনারায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোকিলা রে-
কোকিলা রে-

কোকিলা রে-

  • Sub Title: ও তোর ডাক শুনিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন