প্রেম শিখালাম যারে হাত ধরি।
দেখো দেখো সজনী দিবারজনী
তাঁর প্রেমে এখন জ্বলে মরি।।ওরে মন প্রেম শিখাইলি যারে
সে প্রেম তোরে বাঁধিয়া মারে
নয়নে নয়নে সন্ধানে স্মরণে
মরমে বেঁধেছে এ কুলের নারী।।অস্ত্রাঘাতের ব্যথা শুকাইলে যায়
প্রেম আঘাত করে জীবন সংহায়
তবু জীবন যায় না সে দেখে
দিবানিশি করে জ্বালাতন আমারি।।আগে নাহি জানি এমন হবে
বাঘ শিকারীকে বাঘে ধরে খাবে
অনুরাগের বাঘে খেলো লালনেরে
যেমন গর্ভে ধরে অসৎ নারী।।
প্রেম শিখালাম যারে হাত ধরি
- Sub Title: দেখো দেখো সজনী দিবারজনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 68
লালন গীতি এর নতুন প্রবন্ধ
জীব মরে যায় জীবান্তরে
- Sub Title: জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে
ব্রজের সে প্রেমের মর্ম সবাই কি জানে
- Sub Title: শ্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে
বল গুরুর নাম বল
- Sub Title: ঐ নামে সুধা মাখা
কোন সাধনে শমনজ্বালা যায়
- Sub Title: ধর্মাধর্ম বেদের মর্ম
মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা
- Sub Title: নিগম বিচারে সত্য গেল তাই জানা
যে পরশে পরশে পরশ
- Sub Title: তাঁরে চিনে নে না
বারযোগে বারিতালা খেলছে খেলা মন-কমলে
- Sub Title: মনের খবর মন জানে না, এ বড় আজব কারখানা
ও মা যশোদে গো, তা আর বললে কি হবে
- Sub Title: গোপালকে যে এঁটো দেই মা, মনে যে ভাব ভেবে
খোদা বিনে কেউ নাই এই সংসারে
- Sub Title: মহা পাপের দায় কে উদ্ধার করে
ঐ গোরা কি শুধুই গোরা ওগো নাগরী
- Sub Title: দেখ দেখ চেয়ে দেখ কেমন রূপছিরি
মোর সাঁইর আজব লীলাখেলা তা কেউ
- Sub Title: বুঝতে পারে
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
- Sub Title: করে বাঁশি নাই, মাথে চূড়া নাই
বাংলা
English 