কেন রে মন-মাঝি ভব-নদীতে
মাছ ধরিতে আইলি ।ওরে তোর মাছ ধরার ঠনঠনা
শুধু কাদা-জল মাখাইলি।।লোহা-খসা ঘাই ছিড়া জালে
কেমন করে ধরবি মাস আনাড়ি নাইলে
ভক্তির জোরে জাল না দিলে
টান দিলে জাল উঠে খালি।।তাই লালন বলে, ও মন মাঝি-ভাই
মাছ ধরার কায়দা-কানুন শিক্ষা কর নাই
এবার শিক্ষা লও গা গুরুর ঠাঁই
মাছে ভরবে দেহ-ডালি।।——————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১৪।
ভক্তিভাবের সাধনতত্ত্ব সম্পর্কিত গানটি মাছ ধরার রূপকে রচিত হয়েছে। এতে একটি স্তবক নেই। আইলি, মাখাইলি, বাইলে ইত্যাদি ক্রিয়াপদে পূর্ববঙ্গের আঞ্চলিকতার প্রভাব আছে। ভনিতা ব্যবহারেও ব্যতিক্রম আছে। লালন সাধারণত শেষ দুটি পঙক্তিতে ভনিতা রূপে নিজের নাম উল্লেখ করেন। গ্রন্থে ভনিতার ৩য় চরণে ‘গুরুর কথা’ আছে; ছন্দের খাতিরে ‘গুরুর ঠাঁই’ লেখা হয়েছে।
কেন রে মন-মাঝি ভব-নদীতে মাছ ধরিতে আইলি
- Sub Title: মাছ ধরিতে আইলি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামের পীরিতে সুখ হইল না
- Sub Title: তবু তার মন পাইলাম না ধু
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে
- Sub Title: আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
- Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
শ্যাম পিরিতে এত জ্বালা গো
- Sub Title: আগে তো না জানি
আমার দেহ-নদীর বেগ থাকে না
- Sub Title: বানব কয় মোহানা
আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
- Sub Title: আরো তাজা শারাব ঢালো করো করো হৃদয় আলা
আমার কোন কূলে আজ ভিড়ল তরী
- Sub Title: এ কোন্ সোনার গাঁয়
কৃষ্ণ নামে আমার মন কেন মজেনা
- Sub Title: স্বভাব দোষ আর গেল না ধু
সে প্রেম গুরু জানাও আমায়
- Sub Title: আমার মনের কৈতব-আদি
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
নমো নমো, নমো নমো, নমো নমো, তুমি সুন্দরতম
- Sub Title: নমো নমো নমো
বাংলা
English 
Comments