কোন দিন সূর্যের অমাবস্যে ।
দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে।বার মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হয় কোন মাসে তার মূল
আন্দাজী সাধন
কর নারে মন
মূলে ভুলে ফল পাবি কিসে।।যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ী-ঘর
কোন সময় কখন
কোথায় আগমন
চাঁদ-চকোরে খেলে কখন এসে।।আকাশে পাতালে শুনি দেহ-রতি
চাহি উপাসনা, চাহি সে তার বাতি
যদি চেতন-গুরু পাই
তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে।।—————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০৩
‘মহাত্মা লালন ফকির’ গ্রন্থে ধুয়ার ১ম চরণে ‘সূর্যের’ স্থলে ‘চাঁদের’ এবং অন্তরার ২য় চরণে ‘মাসে’ স্থলে ‘ফুলে’ কথান্তর আছে -পৃ. ৪৬ ৷
‘লালন-গীতিকা’য় গানটি সংকলিত হয়েছে। চরণ ও স্তবক বিন্যাসে অনেক ওলট-পালট হয়েছে; উপরন্তু শব্দে ও পদগুচ্ছে কথান্তর আছে। গানটি সম্পূর্ণ উদ্ধৃতি হল :
কোনদিন সূর্যের অমাবস্যে
দেখি চাঁদেও অমাবস্যা হয় মাসে মাসে।।আকাশে পাতালে শুনবো না
দেহ-রতির চাই উপাসনা
কোন পথে কথন
করে আগমন
চাঁদে চকোর খেলে কখন এসে।।বার মাসে ফোটে চব্বিশ ফুল
আন্দাজী সাধন
করো নারে মন
মূলে ভুলিলে ফল পাবে কিসে।।যে করে এই আসমানী কারবার
না জানি তার কোথায় বাড়ী-ঘর
যদি চেতন-মানুষ পাই
তাহারে শুধাই
লালন বলে, ঘুচাই মনের দিশে।। -পূ. ৫২-৫৩ ৷
কোন দিন সূর্যের অমাবস্যে
- Sub Title: দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 58
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
- Sub Title: নগরবাসীরা
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
- Sub Title: রোজা আর নামাজ
শ্যামের বাঁশি ঐ শুনা যায়
- Sub Title: পাগল করিলায় রে কঠিন শ্যামরায়
প্ৰেয়সী ওই শোনা যায় গো বাঁশি
- Sub Title: নাম ধরিয়া বাজায় গো বাঁশি কিবা দিবা কিনা নিশি চি
দিন গেলে তুই কাঁদবে রে বইসে
- Sub Title: তোদের কান্দন কেউ শুনবে না
জায়গা চিনে নামাজ পড়ো সন্ধানে
- Sub Title: নামাজ বিনে মুক্তি নাই
একি অনন্ত লীলা তার দেখ এবার
- Sub Title: আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই
- Sub Title: দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
স্বাধীন দেশের মানুষ আমরা দুর্দশা কেন যায় না
- Sub Title: জুলুম শোষণ বন্ধ হয় না হলো কী যন্ত্ৰণা
না জানি কেমন রূপ সে
- Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন
কিরুপ হেরিনু পরানসই
- Sub Title: সাধ করে তারে হৃদয়ে থুই
মরিবে এক বেহাত ব্যাটা
- Sub Title: হাওয়ায় ফাঁদ পেতেছে
বাংলা
English 
Comments