“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই।
দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়।।

তিথি যোগ ধরে মাস অন্তে
যুগল মিলন হয় চাঁদে চাঁদে
তাহে আভরণ, সুধা বরিষণ
ক্ষুধা নিবারণ হয় সে সুধায়।।

মণিমহলে যে লীলাখেলা
বলিতে আকুল হই না যায় বলা
অরসিক জনে ফলে কি জানে
মণিচন্দ্র স্বর্ণচন্দ্র উদয়।।

আত্মতত্ত্ব যার পড়েছে নজর
পাতালে পায় আসমানি খবর
সিরাজ সাঁই বলে, আপন ঘর ভুলে
লালন ভেড়ো কেন দেশ-বিদেশে ধায়।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রে বন্ধু কানাই কালিয়া
রে বন্ধু কানাই কালিয়া

রে বন্ধু কানাই কালিয়া

  • Sub Title: হাতে লও মোহন বাঁশি ভব জ্বালা ছাড়িয়া
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে
রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

রাধার প্ৰেম পাথরে সাঁতার দিয়ে

  • Sub Title: রাধারা ভাবকান্ডি অভিলাষে দুই অঙ্গ হইয়ে এক অঙ্গ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন