“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে আমায় পাঠালে এহি ভাবনগরে
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
  • Sub Title: মনের আঁধার হরা চাঁদ

কে আমায় পাঠালে এহি ভাবনগরে
মনের আঁধার হরা চাঁদ
সেই দয়াল চাঁদ

আর কতোদিন দেখবো তাঁরে।।

কে দেবেরে উপাসনা
করিরে আজ কি সাধনা
কাশীতে যাই কী কারণে থাকি
আমি কোথা গেলে পাবো সে চাঁদরে।।

ঘর ছেড়ে জঙ্গলে খোঁজা
যে পথে তাঁর আসাযাওয়া
সে পথের হয় কোন ঠিকানা
কে জানাবে আজ আমারে।।

মনফুলে পূজিব কি
নামব্রহ্ম রসনায় জপি
কিসে দয়া তাঁর হবে পাপির ‘পর
অধীন লালন বলে তাইতে প’লাম ফেরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোথায় হে দয়াল কান্ডারী
কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী

  • Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন