“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দীনের ভাব যেদিন উদয় হবে
দীনের ভাব যেদিন উদয় হবে
  • Sub Title: সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবো

দীনের ভাব যেদিন উদয় হবে
সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবো।

মণিহারা। ফণীর মতন
তেমতি ভাব-রাগের কারণ
অরুণ বসন ধারণ
বিভূতি ভূষণ লবে।।

অঙ্গে ধারণ করা বেহাল
হৃদয়ে জ্বালো প্রেমের মশাল
দু নয়ন হইবে উজ্জ্বল
মুর্শিদ-বস্তু দেখতে পাবে।।

সাঁই সিরাজের হকের চরণ
ভেবে কহে ফকির লালন
কথায় কি তার হয় আচরণ
খাঁটি হও মন দিনের ভাবে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, লালন-গীতিকা, পৃ. ২৬৬
এই গানে আরও চারটি স্তবক আছে সেগুলোতে চরণ-বিন্যাস, সুর-কাঠামো ও ছন্দরীতিতে পার্থক্য আছে। আমাদের বিশ্বাস, অন্য কোন গানের চরণ প্ৰক্ষিপ্ত হয়েছে। খাতায় অনুলিখনের সময় এরূপ ভুল হতে পারে। উভয় গ্রন্থের সম্পাদকদ্বয় এ সম্পর্কে কোন ব্যাখ্যা দেননি।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

কত দিনে ওরে শ্যাম আর কত দিনে

  • Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
আমরা না গান গাওয়ার দল রে
আমরা না গান গাওয়ার দল রে

আমরা না গান গাওয়ার দল রে

  • Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার
বুক ভরা দুঃখ লইয়া
বুক ভরা দুঃখ লইয়া

বুক ভরা দুঃখ লইয়া

  • Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন