“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়
উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়
  • Sub Title: করণ তাঁর বেদ ছাড়া

উব্দ মানুষ জগতের মূল গোড়া হয়।
করণ তাঁর বেদ ছাড়া
ধরা সহজ নয়।।

ডানে বেদ বামে কোরান
মাঝখানে ফকিরের বয়ান
যাহার হবে সেই দিব্যজ্ঞান
সেহি দেখতে পায়।।

জাহের নাই বেদ কোরানে
আছে সে অজুদ ভজনে
ঐক্য হবে যাঁর মনে প্রাণে
নাম যাঁর নবি কয়।।

এরফানি কোরান খুঁজে
দেখতে পাবে তনের মাঝে
ছয় লতিফা কীরূপ সাজে
জিকিরে উঠছে সদাই।।

নফির জোরে পাবি দেখা
বেদে নাই যাঁর চিহ্নরেখা
সিরাজ সাঁই কয় লালন বোকা
এসব ধোকাতে হারায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে
কর রে পেয়ালা কবুল শুদ্ধ ঈমানে

কর রে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে

  • Sub Title: মিশবি যদি জাত ছেফাতে এ তনু আখেরের দিনে
এই সুখে কি দিন যাবে
এই সুখে কি দিন যাবে

এই সুখে কি দিন যাবে

  • Sub Title: একদিন হুজুরে হিসাব দিতে যে হবে
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়
আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

আপন ছুরাতে আদম গঠলেন দয়াময়

  • Sub Title: তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন